আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি

বিশ্বকাপের সুপার এইট থেকেই ঘরে ফিরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পারফরম্যান্সের কারণে দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

তবে এ সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেন, ‘সিদ্ধান্তটি বুঝতে পারিনি। সংকীর্ণ মানসিকতা এটি। ৫০ লাখ রুপি দিয়ে কী করবে! আমার মতে, এটা কোনো জরিমানাই নয়।’

আফ্রিদি বলছেন, আর্থিক জরিমানা থেকে ক্রিকেটারদের দক্ষতার উন্নতি প্রয়োজন বেশি, ‘যারা পারফরম্যান্স করতে পারেনি, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরত পাঠানো হোক।’ খেলোয়াড়দের শাস্তি নিয়ে আফ্রিদির ভাষ্য, ‘কিছু খেলোয়াড় আছে যাদের আমার মতে অন্তত দুবছর জাতীয় দলের বাইরে রাখা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...