
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ডের হৃদয় ভেঙে ফাইনালে ভারত
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে রানবন্যা- এমন আশা ছিল আগ থেকেই। হয়েছে সেটাই। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন। তার ৮৯ রানে ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫৩ রান।





















