টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের সামনে ১৮৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের পুঁজি গড়ে প্রোটিয়ারা।
ভারতীয় বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ডেভিড মিলার। বরুণ চক্রবর্তীর চতুর্থ বলে লং অফে তিলকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৬ বলে ফিফটি করেছেন এই ব্যাটসম্যান। বিদায় নিয়েছেন ৩৫ বলে ৬৩ রানের দাপুটে ইনিংস খেলে। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ২০ রান নিয়েছেন ট্রিস্টান স্টাবস। দুটি ছক্কা, একটি চার ও দুটি ডাবলসে এসেছে এই রান।
স্টাবসের ২৪ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিয়েছে ৭ উইকেটে ১৮৭ রানের পুঁজিতে। তার আগে প্রোটিয়াদের রান দেড় শ পার করাতে মূল ভূমিকা রাখেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস।
৪ ওভারে ২০ রানে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা যখন ধুঁকছে, তখন এ দুজনই দলের হাল ধরেন। তাদের চতুর্থ উইকেটজুটিতে যোগ হয়েছে ৯৭ রান। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করে আউট হলেও মিলার পঞ্চাশ পেরিয়েছেন। যদিও ২৬ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটা বড় করতে পারেননি, আউট হয়েছেন ৩৫ বলে ৬৩ রান করে।দুটি ছক্কা, একটি চার ও দুটি ডাবলসে এসেছে এই রান।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ১৮৭/৭, ২০ ওভার (মিলার ৬৩, ব্রেভিস ৪৫, স্টাবস ৪৪*; বুমরা ৩/১৫, অর্শদীপ ২/২৮)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

