আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৭০

স্পোর্টস ডেস্ক

ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৭০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত দুর্দান্ত খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষদের পাত্তা না দিয়ে অপরাজিত থেকে উঠে এসেছে সেমিফাইনালে। কিন্তু শেষ চারের লড়াইয়ে মাঠে নামতেই আফ্রিকার দুর্বার ব্যাটিংয়ে ঠিক নিজেদের মেলে ধরতে পারেনি। তবে শেষ দিকে মার্কো জানসেনের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি গড়ে নেয় প্রোটিয়ারা।


কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ১২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে ফেলে তারা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলীয় ৭৭ রানে হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। শেষ দিকে মার্কো জানসেন (৪০*) আর ট্রিস্টান স্টাবসের (২৯) ব্যাটিং দৃঢ়তায় পুঁজি বাড়িয়ে নেয় আফ্রিকার দলটি। তার আগে দলীয় স্কোরে ৩৪ রান এনে দেন ডেওয়াল্ড ব্রেভিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন