
ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত রাচিনের
হাতে ছিল একটি বাণিজ্যিক প্রচারমূলক কাজ। সেটি করতে গিয়েই অপ্রত্যাশিত ও অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হলেন রাচিন রবীন্দ্র। শুটিং চলাকালে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে ডান কাঁধে চোট পেলেন নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।






















