আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইটের আরও কাছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

সুপার এইটের আরও কাছে প্রোটিয়ারা

আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকা দুরন্ত ব্যাটিংয়ে ৪ ওভারেই তুলে ফেলে ৬২ রান। জয়টা তখনই তাদের হাতের মুঠোয় চলে আসে। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে দুর্বার এক জয় তুলে নেয় প্রোটিয়ারা। তিন ম্যাচের সবগুলো জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

ঝোড়ো শুরুতে দক্ষিণ আফ্রিকার রান তাড়া সহজ হয়ে যায়। ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক বিদায় নিলে পঞ্চম ওভারেই তাদের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তবে ৪৪ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় অন্য ওপেনার অধিনায়ক এইডেন মার্করাম প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই ফিরেছেন ড্রেসিংরুমে। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন মার্করাম। অপরাজিত থেকে যান ৮৬ রানের চমৎকার ইনিংস খেলে।

আগে ব্যাট করা নিউজিল্যান্ডের দলীয় স্কোর এক সময় ২০০ ছাড়িয়ে যাবে বলেই মনে হচ্ছিল। পাওয়ার প্লের ৬ ওভারে ৮৩ রান সংগ্রহ করে ফেলেছিল তারা। তবে হারিয়ে ফেলে ৩ উইকেট।

১৪ ওভারে কিউদের পুঁজি দাঁড়ায় ১৩৮। তবে হঠাৎ করেই ৭ রান যোগ হতেই ৩ উইকেট খুইয়ে ফেলে নিউজিল্যান্ড। হঠাৎ ধসে বেশি দূর এগোতে পারেনি ব্ল্যাক ক্যাপস শিবির। ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন শিকার করেন ৪ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন