আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। গত ৮ বছর ধরে এটাই ছিল টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এবার সেই রেকর্ড নিজের করে নিলেন হৃদয়। উইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২২৩ রান করে অপরাজিত আছেন হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৯ উইকেটে ৩৫৬ রান করেছে বাংলাদেশ। দুই দলের প্রথম ইনিংসের রান এখন সমান।
এর আগে চাপের মুখে ম্যাজিক্যাল ডাবল সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৩০৪ বলে ২০০ রান ছুঁয়েছেন হৃদয়। ইনিংসটি সাজিয়েছেন ১৯টি চার ও ৭ ছক্কায়। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে রেখে ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটেও নতুন ইতিহাস গড়েছেন তিনি।
হৃদয়ের আগে টেস্টে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মুশফিকের ব্যাট থেকে এসেছে তিনটি ডাবল সেঞ্চুরি। তামিম ও সাকিব করেছেন একটি করে। এবার তাদের পাশে নিজের নাম লেখালেন হৃদয়। বাংলাদেশের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিটি এল তার ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকাতেও জায়গা করে নিল হৃদয়ের এই কীর্তি। চার নম্বরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার দখলে। এর আগে ২০২১ সালে মুমিনুল হকের করা ১১৫ রান ছিল সর্বোচ্চ।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে হৃদয়ের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-893930-720x405.webp)