নিউজিল্যান্ডে তীব্র ঝড়ে বন্যা, নিহত ১

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

নিউজিল্যান্ডে তীব্র ঝড়ে বন্যা, নিহত ১

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শুক্রবারের ভারি বর্ষণের পর বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার নিয়েছে। শনিবার বন্যার কারণে একজনের মৃত্যু ঘটেছে, বহু মানুষ বিদ্যুদ্বিহীন হয়ে পড়েছেন এবং সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি অবস্থায় অনেক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নর্থ আইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি নিম্নচাপ আরও গভীর হয়ে উঠেছে, যা দক্ষিণ, মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র বৃষ্টি ও ঝড়ের আভাস দিচ্ছে। আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, রোববার রাতের সময় পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে এবং সোমবার ধীরে ধীরে স্বাভাবিক হবে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবারের ভারি বর্ষণের পর দেশটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দেশের সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ড থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওতোরোহাঙা জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় ১০ হাজার জনসংখ্যার এই কৃষিপ্রধান জেলা চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওতোরোহাঙা জেলা পরিষদ এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, জিওটেকনিক্যাল টিমগুলো রাতের সময় রাস্তাগুলোর কাঠামোগত স্থিতিশীলতা ও গাড়ি পিছলে যাবে কি না, তা মূল্যায়ন করেছে। জ্বালানি সংস্থা পাওয়ারকো জানিয়েছে, নর্থ আইল্যান্ডের প্রায় ২৪৫২টি বাড়ি ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুদ্বিহীন রয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহু আধা-গ্রামীণ এলাকা পানিতে তলিয়ে গেছে, যেখানে পানি নেমে গেছে, সেখানে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...