আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের ওপর আক্রমণের জন্য স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেওয়ায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

একইরম সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাজ্যেরও তীব্র সমালোচনা করেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের এক বৈঠকের সাংবাদিকদের ট্রাম্প বলেন, “স্পেন খুবই জঘন্য আচরণ করেছে।”

এজন্য মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

ট্রাম্পের ভাষ্য, “আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।”

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন