অনায়াস জয়ে শুরু রাদুকানুর

অনায়াস জয়ে শুরু রাদুকানুর

সময়টা বেশ ভালো কাটছে এমা রাদুকানুর। খেলছেনও দারুণ। উত্তর আমেরিকায় নিজের দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন এ ব্রিটিশ নাম্বার ওয়ান। দারুণ এক জয় দিয়ে কানাডিয়ান ওপেন শুরু করেছেন রাদুকানু।

বিজ্ঞাপন

রোমানিয়ান প্রতিপক্ষ এলেনা-গ্যাব্রিয়েলা রুসকে সরাসরি সেটে অনায়াসে উড়িয়ে দিয়েছেন ৬-২ ও ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডে ২২ বছরের এ সুন্দরী মোকাবিলা করবেন মার্কিন প্রতিপক্ষ পেইটন স্টার্নসকে।

তবে রাদুকানুর স্বদেশি কেটি বোল্টার ছিটকে গেছেন প্রথম ম্যাচ থেকেই। মেক্সিকোর রেনাতা জারাজুয়ার কাছে হার মেনেছেন ৬-১ ও ৭-৫ গেমে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন