চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস জিতেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করবে তার দল।
প্রথম ২ ম্যাচে হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটি গত আসরের আয়োজকদের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিকতার।
অন্যদিকে অকল্পনীয় কিছু না হলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা। রান রেটে এগিয়ে থাকায় ইংল্যান্ডের কাছে হারলেও কোনো ক্ষতি নেই তাদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কার্যত বিদায় নিয়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে অনেক পিছিয়ে হাসমতউল্লাহ শাহিদির দল। যেটা তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

