ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ের পথে একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান। লাহোরের ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে তিন উইকেটে জিতেছে শাহিন শাহ আফ্রিদির দল।

বিজ্ঞাপন

রেকর্ডগুলো একনজরে

৩২৬ : ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে একই লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত।

৬৫৬ : ফাইনালে দুদলের সম্মিলিত রান। ত্রিদেশীয় সিরিজ কিংবা ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ভারত-ইংল্যান্ডের ৬৫১ রান।

৯ বছর : ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।

২ : ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে দুটি সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার ফখর জামান। এর আগে এই কীর্তি ছিল শুধু সাঈদ আনোয়ারের।

৪ : ওয়ানডেতে ৩০০-এর বেশি রান তাড়া করতে গিয়ে ফখরের সেঞ্চুরি চারটি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বাবর আজম ও ইউনিস খানের সেঞ্চুরি তিনটি করে।

৯৬ : ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে চার হাজার রান পূর্ণ করেন ফখর। পাকিস্তানিদের মধ্যে তারচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন শুধু বাবর আজম (৮২ ইনিংস)।

৩৩১ : ওয়ানডে নকআউট ম্যাচে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় সংগ্রহ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ৩৩৮ রান করেছিল তারা।

১৩১ : ফাইনালে কামিন্দু মেন্ডিসের ইনিংস। ওয়ানডে ফাইনালে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন