ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মেলানোর লক্ষ্য সামনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঢাকা টেস্ট মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। চোটের কারণে ওইদিন আর অনুশীলন করতে দেখা যায়নি তাকে। আজ ঢাকা টেস্টের একাদশে নেই অভিজ্ঞ এই ব্যাটার। তবে সেটা চোটের কারণে নাকি একাদশ সাজানোর সুবিধার কথা চিন্তা করে, জানা যায়নি।

মুশফিকের জায়গায় মিডল অর্ডার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। সাদা জার্সিতে এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে ১২ রান করেছেন হৃদয়।

৩ স্পিনার এবং ২ পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্পিন ডিপার্টমেন্টে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলামকে সঙ্গ দিতে পারবেন মুমিনুল হকও। পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন