কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে পৃথক স্থানে পানি ডুবে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরো এক শিশু।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার লেমশীখালী ছিদ্দিক হাজির পাড়ায় বিকেল সাড়ে তিনটার দিকে রুবেল কাদের এর স্ত্রী ইরান (২৫) পুকুর ঘাটে পা পিছলে পড়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে লেমশীখালী হাবিব হাজির পাড়ার নুর মোহাম্মদের ১৩ মাসের শিশু পুকুরে ডুবে মারা যায়।
এছাড়া বিকেল ৪টার দিকে বড়ঘোপ হাড়িঁ সিকদার পাড়ার আরিশা নামের ১৬ মাসের এক শিশু পুকুরে ডুবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, পুকুরে ডুবে মারা যাওয়া নারী মৃগী রোগী ছিল বলে জানা গেছে। বিস্তারিত জানতে ওই নারীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

