বসুন্ধরা স্পোর্টস সিটি পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

বসুন্ধরা স্পোর্টস সিটি পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

বসুন্ধরা স্পোর্টস সিটির তিনটি ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত প্রস্তুতি কেমন, সেটাই পর্যালোচনা করা ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিসিবির প্রতিনিধিদল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গিয়ে তিনটি ক্রিকেট মাঠ ঘুরে দেখে। এ সময় মাঠ, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয় তারা। পরিদর্শন শেষে বিএসসির সুযোগ-সুবিধার প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দিয়েছে প্রতিনিধি দলটি।

এছাড়াও আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা ও আয়োজনের অভিজ্ঞতা সরাসরি দেখার সুযোগ করে দিতে বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী সপ্তাহে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন