ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি

ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি

টেনিস ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ২০২৬ সালের ইউএস ওপেন। টুর্নামেন্ট কর্তৃপক্ষ সব মিলিয়ে ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেকর্ড অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা। টেনিসের কোনো একক টুর্নামেন্টে প্রাইজমানির পরিমাণ ১০ কোটি ডলারের ঘর অতিক্রম করার ঘটনা এটিই প্রথম।

গত বছরের ৯ কোটি ডলারের তুলনায় এবার প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৫৫ লাখ ডলার করে, যা গত আসরের চেয়ে ১০ শতাংশ বেশি। সঙ্গে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিদায় নেওয়া খেলোয়াড়দের প্রাইজমানিও ২৭ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের সার্বিক কল্যাণ ও সহায়তা নিশ্চিত করতে ইউএসটিএ ২০ লাখ ডলারের ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ চালুর সঙ্গে চার গ্র্যান্ড স্ল্যামের সমন্বয়ে ‘গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রাইজমানির বিচারে অন্য সব গ্র্যান্ড স্ল্যামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন