ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগেই ছিটকে গেলেন লিটন দাস। তার বদলি হিসেবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। এক বিজ্ঞপ্তিতে পারভেজকে অন্তর্ভূক্ত করার কথা জানিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
লিটনের বদলি হিসেবে আসা ইমন এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ৪০টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দলেও ছিলেন। তবে ওই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পাল্লেকেলেতে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ইমন। ৩ ওয়ানডেতে ৩৬ গড়ে তার রান ১০৮।
ওপেনিং এবং টপ অর্ডারে যেকোনো ভূমিকায় পারফর্ম করার অভিজ্ঞতা আছে ইমনের। ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটে উইকেটকিপিংও করেছেন। বিশেষ করে লিটন যে ভূমিকায় খেলেন দলে, সেই ভূমিকায় বেশ কার্যকরী হতে পারেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-572956-720x405.webp)