প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

জোহানেসবার্গে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দেখেশুনেই প্রথম ঘণ্টাটা পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তবে প্রথম সেশনের শেষদিকে ৩ উইকেট তুলে নিয়ে খেলায় ফিরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৮৪ তম ওভারে ব্যাট করার সময় চোট পান টেম্বা বাভুমা। ওই চোটে প্রোটিয়া অধিনায়ক স্বেচ্ছায় মাঠ ছাড়লে ওপেনিং পেয়ে যায় বাংলাদেশ।

বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।

তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতে ১৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

মধ্যাহ্নবিরতির আগে ৮৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান। তারা এখনও বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে আছে, হাতে আছে ৩ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন