বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র

বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ২ দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। সোমবার দ্বিতীয় দিন শেষে ১২৬ রানের লিড নিয়ে খেলা শেষ করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ২৩৪ রান। জবাবে সংযুক্ত আরব আমিরাত করেছিল ২২২ রান। দ্বিতীয় ইনিংসে খেলা শেষের আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে বাংলাদেশ।

টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইকবাল হোসেন ইমন। মাত্র ৩০ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। ১টি করে উইকেট তুলেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী এবং নাঈম হাসান।

দ্বিতীয় ইনিংসে বানাদেশের হয়ে সাদমান ৩২, মুমিনুল ২৪ এবং মুশফিক ৪৪ রান করেছেন মুশফিক। এছাড়া জাকের আলী অনিক ১১ রান করে অপরাজিত ছিলেন।

আগামী ৯ আগস্ট আবুধাবিতে মাঠে গড়াবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন