‘মুভ অন’ করে এখন লক্ষ্য ইতিবাচক ক্রিকেট খেলা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

‘মুভ অন’ করে এখন লক্ষ্য ইতিবাচক ক্রিকেট খেলা

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে হয়েছিল নানা জলঘোলা। ক্রিকেটারদের মনও যে খারাপ হয়েছিল- সেটাও বলার অপেক্ষা রাখে না। তবে সেখান থেকে ‘মুভ অন’ করে এখন লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

আজ রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস। সেখানেই জানান, ভেঙে পড়া থেকে মুভ অন করেছে দল। এখন মাঠে নামার অপেক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে।

এ নিয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে। কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি। যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার।’

পেছনের কথা ভুলে এখন সামনে এগোনোর চিন্তা ভাবনা করছেন লিটন। সেটা স্পষ্ট তার কথায়। তিনি বলেন, ‘যেহেতু ইন্টারন্যাশনাল গেমস, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা ওভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেটটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...