সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান করেন দুই ওপেনার। সেখান থেকে মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে টাইগারর।
দুবাইতে ২ দিনের প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করে ৭৮ ওভার ১ বল ব্যাটিং করেছে বাংলাদেধ। জবাবে দিন শেষে প্রতিপক্ষের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২০০ রান পিছিয়ে রয়েছে আমিরাত একাদশ।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনা সাদমান ইসলাম ৯৫ বলে ৪৬ রান করেন। এর বাইরে নাঈম হাসান ৩৬, মুমিনুল হক ৩৩ এবং তাইজুল ইসলাম ৩১ বলে ১৬ রান করেন।
দলের বাকিরা কেউ ১০ রানের বেশি করতে পারেননি। ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম ৪, জাকের আলী ৮, মেহেদী হাসান মিরাজ ৮, ইবাদত ৯ এবং খালেদ ১০ রান করেন।
প্রতিপক্ষের মাহবুবুল একাই নেন ৭ উইকেট।
২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ২৪ রানে লুকমানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইবাদত। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ব্যাটাররা। দিন শেষে ভরত ১৬ রানে এবং আফতাব ৬ রানে অপরাজিত আছেন। ৮ ওভারে তাদের সংগ্রহ ৩৪ রান।
বাংলাদেশের হয়ে ইবাদত ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। খালেদ ৪ ওভারে ১৯ রান দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

