সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

সিন্ধু পুলিশের ক্রীড়া দূত হলেন আফ্রিদি

ক্রিকেট মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে শহিদ আফ্রিদিকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবেই আফ্রিদিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

সিন্ধু পুলিশের আইজি জাবেদ আলম ওধো বলেন, খেলাধুলার প্রসার পুলিশ বাহিনীর অন্যতম অগ্রাধিকার। তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে জাতীয় ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিদি। করাচিতে বেড়ে ওঠা এই সাবেক অলরাউন্ডার জানান, ছোটবেলা থেকেই সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম দেখেছেন তিনি। সেই সময় থেকেই খেলাধুলার মাধ্যমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন