আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের টার্গেট ৩০০ রান

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের টার্গেট ৩০০ রান

টি–টোয়েন্টি বিশ্বকাপ মানেই রানের বন্যা, আর এবার সেই স্রোত নতুন এক সীমা ছুঁতে পারে—এমনই বিশ্বাস অধিনায়কদের। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিনশ রান আগেও দেখা গেলেও বিশ্বকাপের মঞ্চে তা এখনও অধরা। তবে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া দশম আসরে সেই ইতিহাস বদলে যেতে পারে বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

বিশ্বকাপের আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে ব্রুক বলেন, “ভারতে এমন অনেক মাঠ আছে যেখানে তিনশর বেশি রান হতে পারে। এই মুহূর্তে উইকেটগুলো দেখে বেশ ভালো মনে হচ্ছে-আউটফিল্ড অনেক দ্রুত এবং বাউন্ডারি তুলনামূলক ছোট। তাই, হ্যাঁ, মাঠে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে… আউট হওয়ার চিন্তা না করে যতটা সম্ভব বলের উপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।”

পরে একই সুরে কথা বলেন ভারত অধিনায়ক সূর্যকুমারও, “খেলাটি আসলে অনেক দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, বোলারদের জন্য সময়টা কঠিন, কিন্তু আমাদের করার মতো কিছু নেই। আমি ব্যাটসম্যান হওয়ায় খুশি, তবে আমার নিজেদের বোলার ও অন্য বোলারদের জন্যও খারাপ লাগে।”

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, "সম্ভবত পরিস্থিতি তাদের (বোলারদের) বিপক্ষেই বেশি, কিন্তু তারা চ্যালেঞ্জ নেওয়ার দিকেই মনোযোগ দেবে, লড়াইয়ে নামবে এবং শেষ পর্যন্ত কি হয়, সেটাই দেখার বিষয়।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন