দলের সঙ্গে যোগ দিলেন শান্ত

দলের সঙ্গে যোগ দিলেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

বিজ্ঞাপন

জ্বরের কারণে গত ১ অক্টোবর দলের সঙ্গে যেতে পারেননি শান্ত। একই কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টেও পারেননি অংশ নিতে।

জাপান থেকে ফেরার পর শান্তর বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করা হয় শান্তর। কারণ প্রাথমিকভাবে তার ডেঙ্গু হওয়ার আশঙ্কা করা হয়েছিল।

চিকিৎসকদের পরামর্শে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং গত গতকাল রোববার বোর্ডের মেডিকেল বিভাগের খেলার ছাড়পত্র পান শান্ত।

ছাড়পত্র পাওয়ার আগেই মিরপুরের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন শান্ত। রোব ও সোমবার সকালে অনুশীলন করেন তিনি।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নামবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন