সরাসরি

থামলেন লিটন

১০: ৪৩

ক্যাচ আউট হয়ে ফিরলেন লিটন

শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন দাস। ফেরার আগে তার ব্যাটে আসে ২৮ বলে ১১ রান। ফাইন লেগে হাসান আলী ক্যাচ তালুবন্দি করেন।

১০: ৩২

লিড ২০০'র ওপারে

বাংলাদেশ- ১৮৪/৪, ৫৯ ওভার, লিড- ২১১

১৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারালেও লিড বাড়ানোর পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি। ইতোমধ্যে ২০০'র বেশি রানের লিড নিয়েছে বাংলাদেশ। উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন লিটন দাস।

০৯: ৫৭

ফিরলেন মুশফিকুর রহিম

৩৭ বলে ২২ রান করে আউট হলেন মুশফিকুর রহিম। হাসান আলীর বলে মিড অফে সহজ একটা ক্যাচ তুলে দেন মুশফিক। সেখানে দাঁড়ানো শান মাসুদ বল তালুবন্দি করতে ভুল করেননি। তাতে আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম।

০৯: ৪১

লিড বাড়াতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

শুভ সকাল!

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগতম।

গতকাল ৩ উইকেটে ১৫২ রান নিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিনশেষ করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রান। আজ সেই লিড বাড়িয়ে ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছিলেন লিড ২৬০-২৭০ হলেই ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ। দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।