ইমরান খানের পাশে রবি শাস্ত্রী

ইমরান খানের পাশে রবি শাস্ত্রী

পাকিস্তানের কারাবন্দি কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। ২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ স্বাস্থ্য অবনতির খবরে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, রাজনৈতিক বিষয় না বুঝলেও একজন মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৯৯২ বিশ্বকাপে তরুণ দলকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে শিরোপা জেতানো ইমরানের অসাধারণ নেতৃত্বগুণ ও ক্রিকেটীয় অবদানের কথা স্মরণ করে শাস্ত্রী জানান, ভারত-পাকিস্তানের তীব্র ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ক্রিকেটার হিসেবে ইমরান ভারতে সমানভাবে সম্মানিত। বিশ্বমঞ্চে পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখকে দীর্ঘদিন এভাবে একটি কক্ষে বন্দি করে রাখা অন্যায্য উল্লেখ করে তিনি ইমরানের দ্রুত মুক্তি ও উন্নত সুচিকিৎসা দাবি করেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন