হংকং সিক্সেস

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

হংকং সিক্সেস টুর্নামেন্টে রূপকথার মতো এক লড়াই উপহার দিয়েও ফাইনালে পৌঁছাতে পারল না বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের রোমাঞ্চে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের সুবাস ছড়িয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় শূন্য হাতে ফিরতে হয়েছে সাব্বির রহমানদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ১২৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের হয়ে ওপেনার হাবিবুর রহমান সোহান মাত্র ১৪ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে যান। এছাড়া ব্ল্যাক সিম্পসনের করা এক ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় মিলে ৬টি ছক্কা হাঁকান। পরের ওভারের প্রথম বলেও অধিনায়ক আবু হায়দার রনি ছক্কা মারলে টানা ৭ বলে ৭ ছক্কা হজম করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের ৬ বলে ২৬ এবং রনির ১০ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে বড় পুঁজি পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

জবাবে ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ প্রতিরোধ গড়ে প্রোটিয়ারা। ওপেনার জরিচ ভন শালকউইক ২০ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া আয়াবুলেলা গামানে ৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। সেই শেষ বলেই ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় ও ফাইনাল নিশ্চিত করেন শালকউইক।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১২৯/৪,৬ ওভার (হাবিবুর ৬০*, রনি ২৮*, মৃত্যুঞ্জয় ২৬; আয়াবুয়েলেলা ১/২৮)।

দক্ষিণ আফ্রিকা : ১৩২/৫, ৬ ওভার (শালকউইক ৭৭*, গামানে ৩০; রিজওয়ান ২/২০ ও রনি ২/৪১)।

ফল : দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জরিচ ভন শালকউইক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...