আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএলের সেরা ক্রিকেটারের প্রাইজ মানি মাঠকর্মীদের দিলেন শরিফুল

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের সেরা ক্রিকেটারের প্রাইজ মানি মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে নিজের দল হারলেও ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই পুরস্কার জিতে অনন্য নজির গড়েন। ট্রফির সঙ্গে প্রাইজমানি হিসেবে ১০ লাখ টাকাও পেয়েছিলেন পেসার শরিফুল। যদিও ওই সময় নগদ অর্থটা বুঝে পাননি। দিন দুয়েক আগে সেই অর্থপুরস্কার বুঝে পাওয়ার পরই শরিফুল সব টাকা দিয়ে দেন মিরপুর শেরেবাংলার মাঠকর্মীদের।

এক সূত্র খবরটি নিশ্চিত করেছে। চলতি বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজের দলে রয়েছেন শরিফুল। যদিও বুধবার প্রথম ম্যাচে তার একাদশে জায়গা হয়নি। তার বদলে সুযোগ পেয়েই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার (৫ উইকেট) তুলে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন