শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে ধাক্কা খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ ওভারের লড়াইয়ে ইয়াং টাইগ্রেসদের হারিয়েছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

ফয়সালাবাদে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১১৯ রান। জবাবে ৪ উইকেট হাতে রেখে শেষ বলে জয় পেয়েছে লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাইমুনা নাহেরের উইকেট হারায় বাংলাদেশ৷

আরেক ওপেনার অচেনা জান্নাতের বাট থেকে আসে ২৪ বলে ১৬ রান। রানের খাতায় খুলতে পারেননি বিবি আয়েশা।

চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক সাদিয়া ইসলাম। নিশি রান আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৬ রান। ২২ বল থেকে দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন সাদিয়া। এর বাইরে সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ ও কুমারি শ্রাবণী রাণী ৫ বলে ৩ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। তবে দ্বিতীয় উইকেটে ৬২ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেয় শ্রীলঙ্কা। সানজানা কাভিন্দি এবং ভিমোকশা বালাসুরিয়ার ওই জুটিতে শ্রীলঙ্কার জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে বিদায় করে আবারও ম্যাচে ফেরে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে এরপর ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।জয়ের জন্য শেষ ২ ওভারে ১৯ রান দরকার ছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত সেটা ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ফলীয় সর্বোচ্চ ৪৮ রান করেন সাঞ্জানা কাভিন্দি। এছাড়া বালাসুরিয়া ২১, মানুদি ১১, মাথসারা ৯. সেওমিনি ১০ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...