যে সমীকরণে সেমিফাইনালে উঠল বাংলাদেশ

যে সমীকরণে সেমিফাইনালে উঠল বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে মাঠে না নেমেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ৷ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল টাইগারদের। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে গিয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করা ছিল। আম্পায়ারা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত পৌঁছান যে মঙ্গলবার সারাদিন এই মাঠে খেলা গড়ানোর কোন সম্ভাবনা নেই। তাই তারা তখনই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন এবং এই সিদ্ধান্ত তারা বাংলাদেশ দলের ম্যানেজারকে জানিয়ে দেন।

বাংলাদেশ দল সকালে টিম মিটিং করেছে। পরিত্যক্ত ঘোষণা আসার আগে মাঠে যাওয়ার জন্যও প্রস্তুত হচ্ছিল তারা। তবে ম্যাচ পরিত্যক্ত জানার পর ক্রিকেটাররা আর মাঠে যাননি।

মঙ্গলবার সারাদিন বৃষ্টি হয়েছে নাগোয়ায়। এতে ৩০ সেপ্টেম্বর দলের অনুশীলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

১ অক্টোবর খারোগি অ্যাটলেটিক স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ লড়বে পাকিস্তানের সঙ্গে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টায়। একই দিন অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। একই ভেন্যূতে দ্বিতীয় এই সেমিফাইনাল হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন