নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। তরুণ এ পেসারকে নিয়ে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তানজিম। পিঠের চোট থেকে সেরে না ওঠায় মাঠের লড়াইয়ে দর্শক হয়ে ছিলেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলেও জায়গা হয়নি তার। আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দলে ফিরেছেন ২৩ বছর বয়সি এই পেসার। আবুধাবিতে গত অক্টোবরে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তানজিম।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা থেকে।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

