বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চায় নেপাল, কয়েকদিন আগেই গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছিলেন শাহরিয়ার নাফিস। আলোচনায় বাংলাদেশ বেশ ইতিবাচক বলেও সেদিন জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ। এবার সেই আলোচনা আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখল।
২০২৭ সালের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৬, ২৮ এবং ৩০ মার্চ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কাঠমুন্ডুতে।
বাংলাদেশেত যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের সঙ্গে বাংলাদেশের নেপালি রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারির বৈঠকে এই সিরিজের ব্যাপারে আলোচনা উঠে আসে৷ বুধবার ঘানশ্যাম বিসিবিতে আসেন এবং এই সিরিজের ব্যাপারে আলোচনা করেন। সিরিজটি নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উৎসর্গ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

