প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা চলছে। বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকারদলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় সংসদে সরকারের বিভিন্ন কার্যক্রম, আইন প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন