ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য

ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য
ছবি: সংগৃহীত।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা ও বাহ্যিক চাপের মধ্যেও তাদের প্রতিরক্ষা শিল্প জাতীয় নিরাপত্তার একটি প্রধান স্তম্ভে পরিণত হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেওয়া বার্তা তিনি বলেন, ইরান ‘অভ্যন্তরীণ সক্ষমতা, অভ্যন্তরীণ জ্ঞান এবং জাতীয় ইচ্ছাশক্তির ওপর নির্ভর করার পথ বেছে নিয়েছে। ইরান এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে যা দেশের নিরাপত্তা ও শক্তির অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা ‘ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে একটি নির্ণায়ক ভূমিকা’ পালন করেছে, যা এর আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি করেছে এবং প্রতিপক্ষের উদ্দেশ্যগুলোকে ব্যর্থ করে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন