সরাসরি

দেখেশুনে খেলছেন শান্ত-মুশফিক

১০: ১৬

সতর্ক শান্ত-মুশফিক

বাংলাদেশ- ১১৪/৩, ৩০ ওভার, লিড ১৬০

গতকাল দিনের শেষ বলে আউট হন মমিনুল হক। ফলে আজ দিনের প্রথম বলে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। দিনের শুরু থেকে বেশ দেখেশুনে খেলছেন তারা দুজন। কোন তাড়াহুড়া করছেন না, বরং ধীরে এগোনোর পরিকল্পনায় খেলছেন তারা।

০৯: ৫৯

লিড বাড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

৩ উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সে সময় লাল-সবুজের প্রতিনিধিদের লিড ছিল ১৫৬ রান। তৃতীয় দিনে সেই লিড আরও বাড়ানোর লক্ষ্যে মাঠে নামছে। হাতে আছে ৭ উইকেট। লিড যত বাড়বে, পাকিস্তানের সামনে লক্ষ্য তত বড় হবে। ম্যাচ জিততে বড় লিডের বিকল্প নেই বাংলাদেশের সামনে।