শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

হ্যামস্ট্রিং চোটের কারণে আগামী ৩ সপ্তাহের জন্য মাঠে বাইরে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না তার। সাইফউদ্দিনের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাক পেলেন আলিস আল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আলিসকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।

এশিয়ান গেমসে মাঠে নামার সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে আলিসের। এর আগেও একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই রহস্য স্পিনার। তবে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৯ রান করেছেন আলিস। বিপিএলে এখন পর্যন্ত ৫টি দলের হয়ে খেলেছেন এই স্পিনার। টুর্নামেন্টটির প্রায় সব আসরেই পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। বাংলাদেশ 'এ' দলের সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজের দলেও ছিলেন আলিস।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার। পুনর্বাসনের পর তার মাঠে ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম।

আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন