তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা
ছবি: ভিডিও থেকে নেওয়া

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘শুধু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নন, পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা।’ তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ৬ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকট নেই; তবে কোনো কোনো জায়গায় বিতরণে অনিয়ম হচ্ছে।’

আন্দালিভ রহমান বলেন, ‘কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে একটি স্পর্শকতার সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।’

তিনি বলেন, ‘যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন