আল জাজিরার প্রতিবেদন

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে
ছবি: সংগৃহীত

ইতামার বেন-গভির ইসরাইলের অন্যতম বিতর্কিত ও কট্টরপন্থি রাজনীতিক। ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে বেন-গভির দেশটির পুলিশ ও কারা ব্যবস্থার তত্ত্বাবধানে রয়েছেন। আর এই ক্ষমতা তিনি কীভাবে ব্যবহার করতে চান, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। কারাগারে বন্দিদের ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।

অন্যকে অপমান ও হেয়প্রতিপন্ন করাকে তিনি যেন তার কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছেন। একটি ভিডিওতে দেখা যায়, গাজায় ইসরাইলের অবরোধ ভাঙার চেষ্টা করতে গিয়ে আটক হওয়া কর্মীদের তিনি উপহাস করছেন।

বিজ্ঞাপন

কারাগারকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যেই তার বক্তব্য সীমাবদ্ধ নয়। গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন তিনি। বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় উৎসাহ দিয়েছেন, অবৈধ ইসরাইলি বসতি সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদেরও পক্ষে কথা বলেছেন।

বেন-গভিরের উসকানিমূলক বক্তব্যের উদ্দেশ্য মানুষকে চমকে দেওয়া। তবে এর চেয়েও বড় বিপদ সম্ভবত তখনই তৈরি হয়, যখন এসব বক্তব্য আর কাউকে বিস্মিত করে না।

একসময় ইসরাইলি সরকারের জন্য অতিরিক্ত কট্টরপন্থি বলে বিবেচিত এই রাজনীতিক এখন ফিলিস্তিনিদের জীবনের ওপর বিপুল ক্ষমতা প্রয়োগ করছেন। আর তিনি একের পর এক সীমারেখা অতিক্রম করে চলেছেন। ফলে প্রশ্নটি এখন আর শুধু—বেন-গভির কতদূর যেতে চান, এরমধ্যে আটকে নেই, বরং প্রশ্ন হলো—তার আশপাশের মানুষজন তাকে কতদূর যেতে দিতে প্রস্তুত?

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন