নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও এক নতুন বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, যথাযথ কাগজপত্র ছাড়াই নিয়ম ভেঙে কঙ্গো দল বাছাইপর্বে গোলরক্ষক লিওনেল এমপাসিকে খেলায়। ফিফার আইন বিভাগের তদন্তে এবং নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের অভিযোগে বিষয়টি স্পষ্ট হলেও শেষ পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি; বরং কারিগরি কারণ দেখিয়ে অভিযোগ খারিজ করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে জ্যামাইকাকে হারিয়ে কঙ্গো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং এমপাসি শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসহ গোলপোস্টে দায়িত্ব পালন করেন। ফিফা দাবি করেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের একটি স্বায়ত্তশাসিত কমিটির এবং এতে ইনফান্তিনোর কোনো ভূমিকা নেই।

তবে তদন্তের সময় কঙ্গো ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভেরন মোসেঙ্গো-ওম্বার প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ার বিষয়টি ফিফা সভাপতির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ফুটবল বিশ্বে এই ঘটনাটি নিয়ে এখন তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...