ইরানে ফের হামলা চালানোর হুমকি ইসরাইলি মন্ত্রীর

ইরানে ফের হামলা চালানোর হুমকি ইসরাইলি মন্ত্রীর
ছবি: আনাদোলু

ইরানে ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন। শনিবার ইসরায়েলি সংবাদ সংস্থা ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে, তাহলে ইসরাইল আবার হামলা চালাবে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হলেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘যদি ইরান ভুল করে এবং তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও আমরা হামলা চালাতে সেখানে থাকব।’

বিজ্ঞাপন

কোহেন দাবি করেন, ইসরাইল হামলা না চালালে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করত। তিনি বলেন, ইসরাইলি গোয়েন্দা পর্যালোচনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় এই কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সক্ষমতা প্রমাণ করেছি।’

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন