ফিফার টুর্নামেন্টের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার এই বিতর্কিত সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় একরকম অভ্যন্তরীণ সংকট বা অসন্তোষ তৈরি করেছে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা ফিফা সভাপতির এই কার্যক্রমের প্রকাশ্য বিরোধিতা করছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনোর পাশেই রয়েছেন। তবে তাদের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক মেক্সিকো এই সংকটে ইনফান্তিনোর পক্ষ নিয়েছে এবং তার নীতিকে জোরালো সমর্থন জানিয়েছে। বিশ্বকাপের আগমুহূর্তে আয়োজক দেশগুলোর এমন দ্বিধাবিভক্ত অবস্থান এবং শীর্ষ পর্যায়ে ক্ষমতার এই দ্বন্দ্ব ফুটবলের বিশ্বমঞ্চে বড় ধরনের রাজনৈতিক জটিলতা সৃষ্টি করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

