সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি

থাই ক্লাবকে হারাল নারী দল

স্পোর্টস রিপোর্টার

থাই ক্লাবকে হারাল নারী দল

আগামী ২৫ মে থেকে ৫ জুন হবে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার নারী দলের সামনে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। তাই আসন্ন আসরকে বেশি গুরুত্ব দিচ্ছে ফুটবল ফেডারেশন। সাফ মিশনে যাওয়ার আগে থাইল্যান্ডের মাঠে রুদ্ধদ্ধার প্রস্তুতি চলছে নারী দলের।

অনুশীলনে একের পর এক সেশনে অংশ নিচ্ছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণারা। টানা তিন দিন অনুশীলনের পর আজ থাইল্যান্ডের কাসেম বন্ডিত এফসির (কেবিইউ) বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তারা। এ ম্যাচে জয় পেয়েছে মেয়েরা। বাংলাদেশ নারী দল ২-০ গোলে হারায় থাই ক্লাবটিকে।

বিজ্ঞাপন

অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচ- গত সাফজয়ী কোচ পিটার বাটলার মাঝ মাঠকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই প্রস্তুতি ম্যাচে মাঝ মাঠের খেলোয়াড়ের যাছাই করে নিলেন এই ইংলিশ কোচ। তার বিখ্যাত হাই-লাইন ডিফেন্স কৌশল আরো কীভাবে ফলপ্রসূ করা যায়, সে দিকেই বাটলারের ফোকাস। মাঠে মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি ফিনিশিং ও সেট-পিস কাজ করছেন বাটলার।

এরই অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচে মাঠে শিষ্যদের গতকাল যাছাই করে নিলেন এই কোচ। প্রস্তুতি ম্যাচ হয়েছে ক্লোজড-ডুর। আগামী ১৩ মে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২১ মে সেখান থেকে সাফ খেলতে ভারতের গোয়ায় যাবে বাংলাদেশের মেয়েরা।

এবার ৬ দল নিয়ে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে স্বাগতিক ভারত ও মালদ্বীপের বিপক্ষে খেলবে তারা। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু হবে বাংলাদেশ নারী দলের। ৩১ মে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন