এল ক্লাসিকোর আগে বাবা হারালেন ফ্লিক

স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকোর আগে বাবা হারালেন ফ্লিক

রাতেই ক্লাব ফুটবলের অন্যতম বড় ম্যাচ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু সেই হাই-ভোল্টেজ ম্যাচের ঠিক আগমুহূর্তেই কাতালান শিবিরে নেমে এসেছে গভীর শোক। বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক তার বাবাকে হারিয়েছেন। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদে ভেঙে পড়লেও দায়িত্ব থেকে সরে দাঁড়াননি জার্মান এই কোচ।

রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছে পৌঁছে যাবে বার্সেলোনা। তবে ব্যক্তিগত এই শোকের কারণে ফ্লিকের জন্য ম্যাচটি হয়ে উঠেছে আবেগঘন ও কঠিন এক মুহূর্ত।

বিজ্ঞাপন

এই কঠিন সময়ে কোচের পাশে দাঁড়িয়েছে বার্সেলোনা ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ফ্লিক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং পূর্ণ সমর্থন জানাচ্ছে ক্লাব। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, “এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। আমরা এই কঠিন সময়ে তার ও তার পরিবারের পাশে আছি।”

তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত শোক সত্ত্বেও ফ্লিক আজ রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার ডাগআউটে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...