মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান একগুচ্ছ শর্ত প্রস্তুত করছে। এসব শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানও রয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।
মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান একগুচ্ছ শর্ত প্রস্তুত করছে। এসব শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানও রয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
রেজাই জানান, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে ইরানের একটি নৌপথ নিয়ে সমঝোতা হয়েছে। প্রস্তাবিত এই নৌপথের কিছু অংশ ওমানের জলসীমা এবং কিছু অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলে জাহাজগুলো প্রণালির নির্ধারিত কেন্দ্রীয় চ্যানেল ব্যবহার করতে পারবে বলে লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, প্রণালিটির নিয়ন্ত্রণ ও সেখান থেকে পাওয়া রাজস্ব কীভাবে ভাগ করা হবে, সে বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
আইআরজিসির এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলতে দেবে না ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


