হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানসিটি

ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্লিং হালান্ড গোলের দেখা পাননি। তারপরও দুই সপ্তাহ আগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

আজ এফএ কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে হালান্ড ফিরলেন চেনারূপে। তাতে লিভারপুলকে ধসিয়ে দিয়েছে সিটিজেনরা। হালান্ডের দুরন্ত হ্যাটট্রিকে অলরেডদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ পেপ গার্দিওলার র শিষ্যরা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরোনো টুর্নামেন্টটির সেমিফাইনালে নাম লিখল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানধারীদের চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুল ম্যাচের শুরু থেকেই ছিল নড়বড়ে। বিপরীতে সর্বশেষ ম্যাচে ইংলিশ লিগ কাপের ট্রফি জয়ে সিটি ছিল দারুণ উজ্জীবিত। ম্যাচে প্রথম গোলের দেখা পেতে অবশ্য স্বাগতিকদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন