প্রথম ম্যাচের সব টিকিট শেষ

ফ্রান্স কাঁপছে জিদান উন্মাদনায়

ফ্রান্স কাঁপছে জিদান উন্মাদনায়

কিংবদন্তি জিনেদিন জিদান কোচিংয়ে ফিরেছেন। কাঁধে তুলে নিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব। এ নিয়ে ফরাসি সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। দেশের মাটিতেকিংবদন্তি জিনেদিন জিদান কোচিংয়ে ফিরেছেন। কাঁধে তুলে নিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব। এ নিয়ে ফরাসি সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। দেশের মাটিতে কোচ হিসেবে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে, যা ফরাসি ফুটবলে এই মহাতারকার জনপ্রিয়তার আরেক প্রমাণ।

বিজ্ঞাপন

কোচ হিসেবে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে, যা ফরাসি ফুটবলে এই মহাতারকার জনপ্রিয়তার আরেক প্রমাণ।

আগামী ২ অক্টোবর প্যারিসের ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ইতালির মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের কোনো টিকিট আর নেই। দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন শেষে সফল কোচ দিদিয়ের দেশম সরে দাঁড়িয়েছেন। তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করে ফ্রান্সের নতুন কান্ডারি হয়েছেন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই নায়ককে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। ভক্ত-সমর্থকদের বিশ্বাস, জিদানের জাদুকরী স্পর্শে ফ্রান্স আবার বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারবে।

তবে দেশের সমর্থকদের সামনে ডাগআউটে দাঁড়ানোর আগেই জিদানের কোচিং মিশন শুরু হয়ে যাবে। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের অ্যাওয়ে ম্যাচে তুরস্ককে মোকাবিলা করবে ফ্রান্স। এর তিনদিন পর ২৮ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম সফরে যাবে তার দল।

ঘরের মাঠে ২ অক্টোবর ইতালির বিপক্ষে ম্যাচের পর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে ফরাসিরা। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, ওই ম্যাচেরও ক্যাটাগরি-১-এর কয়েকটি টিকিট ছাড়া বাকি সব বিক্রি হয়ে গেছে।

সব মিলিয়ে উপচেপড়া গ্যালারি আর কোটি ভক্তের স্বপ্নকে সঙ্গী করেই শুরু হতে যাচ্ছে জিনেদিন জিদানের নতুন অধ্যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন