ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনকে হেনস্তা

এটার শেষ আমি দেখে ছাড়ব

এটার শেষ আমি দেখে ছাড়ব

ইতালির ভেনিসে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে এই ঘটনা ঘটে। ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের সাথে ঘটা এই অনভিপ্রেত ঘটনার কথা সবাইকে বিস্তারিত জানান বাঁধন। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের অদম্য অবস্থানের কথা জানিয়ে বাঁধন লেখেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।’ তিনি দৃঢ়তার সাথে আরো জানান, আইনি পদক্ষেপ না নিয়ে তিনি দেশে ফিরছেন না। বাঁধনের ভাষ্য, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাঁধনকে পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। বাঁধন জানান, ভেনিস পুলিশ তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং ঘটনার রাতেই তাকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও তার সাথে যোগাযোগ করেছেন এবং দূতাবাস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। ওনার অফিস থেকে লোক আসছে। ওনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে। যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেক জনকে আইডেন্টিফাই করেছি।’

এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষ এবং সরকারের পক্ষ থেকে পাওয়া ভালোবাসায় আবেগপ্লুত এই অভিনেত্রী। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, ‘প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশী।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন