ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে আজ সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। এই জয়ের নায়ক গোলদাতা রাতুল। এর আগে একই দিন কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের কিশোররা।

এ নিয়ে বিশ্বকাপে সব মিলিয়ে নয় ম্যাচ খেলে পঞ্চম জয় পেল বাংলাদেশ। এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় বাংলাদেশের। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হার তাদের। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এরপর ফিজির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় তারা। টুর্নামেন্টের ই-টায়ারে শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরেকটি জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন