আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী এশিয়ান কাপ

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আট বছর পর টুর্নামেন্টের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া নারী দল। এবার তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।

বিজ্ঞাপন

২০১০ সালে প্রথম নারী এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ১৮ মার্চ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল জাপান কিংবা দক্ষিণ কোরিয়া। ২১ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে প্রথমবার খেলেছে বাংলাদেশ নারী দল। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজ জার্সিধারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...