২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে উজবেকিস্তান। অন্য দলগুলোর আগেই তারা ঘোষণা করেছে ৪০ সদস্যের প্রাথমিক স্কোয়াড, যা থেকে পরে বাছাই করা হবে চূড়ান্ত দল। ইতালিয়ান কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারোর অধীনে এই দলকে নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারণ করা হবে বিশ্বকাপে খেলার জন্য চূড়ান্ত স্কোয়াড।
প্রাথমিক দলে অভিজ্ঞতার পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। ২১ বছর বয়সি ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ এবং মিডফিল্ডার শেরজোদ এসানভের মতো নতুন মুখদের অন্তর্ভুক্তি ভবিষ্যতের দিকেও নজর রাখার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি চোট কাটিয়ে ফেরা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ এবং জালোলিদ্দিন মাশারিপভও রয়েছেন এই তালিকায়।
বিশ্বকাপে উজবেকিস্তানের অভিযান শুরু হবে ১৭ জুন, মেক্সিকোয় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর হিউস্টনে তারা মুখোমুখি হবে পর্তুগালের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জুন, আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।
উজবেকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলকিপার- ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ।
ডিফেন্ডার- ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ।
মিডফিল্ডার- কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।
ফরোয়ার্ড- আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

